Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

শিশুকন্যাকে মাটিতে আছড়ে হত্যা করেন বাবা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শিশুকন্যাকে মাটিতে আছড়ে হত্যা করেন বাবা

লক্ষ্মীপুরের কমলনগরে রোবেনা আক্তার নামে ১ বছরের কন্যা শিশুকে মাটিতে আছাড় দিয়ে হত্যা করেছে তার বাবা। এ ঘটনায় শিশুর বাবা রহিম মিঝিকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চর কালকিনি এলাকায় এ ঘটনা ঘটে। তবে শিশুটির বাবা রহিম মিঝি মানসিক ভারসাম্যহীন বলে জানায় স্বজনরা।

 

পুলিশ ও স্বজনরা জানায়, শিশু রোবেনাকে নিয়ে বাড়ি থেকে স্থানীয় মতিরহাট বাজার উদ্দেশ্য বের হয় তার বাবা রহিম। পথে নিজের কন্যা সন্তানকে মাথায় তুলে মাটিতে আছাড় দেয় সে। ঘটনাটি স্থানীয় লোকজন দেখে তাড়া করলে শিশুটির বাবা একটি বটগাছে উঠে পড়ে।

 

পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. আরমান হোসেন বলেন, শিশুটির মাথায় আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে।

 

জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, বাজারে নিয়ে যাওয়ার কথা বলে পথে তার নিজ বাবা শিশুটিকে আছড়ে হত্যা করে। এ ঘটনায় অভিযুক্ত রহিমকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হবে। সে মানসিক রোগী কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।