Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছাড়লেন বশেফমুবিপ্রবির দুই শিক্ষক

admin • 08 Sep 2024, 10:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছাড়লেন বশেফমুবিপ্রবির দুই শিক্ষক

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থীদের তোপের মুখে সহকারী অধ্যাপক প্রার্থ সারথী দাস ও প্রভাষক হোসাইন মাহমুদ ও ক্যাম্পাস ছেড়েছেন।

 

রবিবার (০৮ সেপ্টেম্বর) তারা ক্লাসে আসলে সকাল ১০টার দিকে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। যার ফলে দুুপর ১২টার দিকে সহকারী অধ্যাপক প্রার্থ সারথী এবং ১২ টা ৫০ মিনিটের দিকে প্রভাষক হোসাইন মাহমুদ ক্যাম্পাস ছেড়ে চলে যান।

   

জানা যায়, কোটা আন্দোলনের বিপক্ষে থাকা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিদের ভিসি নিয়োগের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ক্যাম্পাসে আসা বারণ ছিলো। আজ সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক প্রার্থ সারথী দাস ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে।

 

শিক্ষার্থীরা ওই দুই শিক্ষককে ক্যাম্পাস ছাড়ার জন্য একটি নির্দিষ্ট সময় বেধে দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সহকারী অধ্যাপক প্রার্থ সারথী দাস ক্যাম্পাস ছেড়ে চলে গেলেও প্রভাষক হোসাইন মাহমুদ থেকে যান। এসময় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাস ছাড়েন প্রভাষক হোসাইন মাহমুদ।

   

ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক প্রার্থ সারথী দাসের সাথে কথা বললে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।

 

সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ জানান, ''আমি ক্যাম্পাসে যাওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন করে, আমি তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি। পরে আমার সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে জামালপুর শহরে চলে আসি''। এর আগে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে পরিবহন কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।