Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

শিক্ষকের গাড়ির ধাক্কায় ছাত্রীর মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত বললেন শিক্ষক

admin • 10 Feb 2023, 01:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শিক্ষকের গাড়ির ধাক্কায় ছাত্রীর মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত বললেন শিক্ষক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুনের প্রাইভেট কারের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শৈলকূপা উপজেলার মদনডাঙ্গায় এ ঘটনা ঘটে।

নিহত উম্মে রুকাইয়া (১১) উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে এবং শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে রুকাইয়া তার সহপাঠীর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যায়।

এ বিষয়ে নিহত স্কুলছাত্রীর চাচা ফিরোজ বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাতিজিকে ধাক্কা দেয়৷ পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজার থেকে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর গাড়ি নিয়ে দ্রুত চলে যান তিনি। জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। গাড়ির গতি বেশি থাকায় ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।