Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

শাহাজালালে আসা চার চীনা নাগরিক করোনা আক্রান্ত

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
শাহাজালালে আসা চার চীনা নাগরিক করোনা আক্রান্ত

 চীন থেকে আসা চার নাগরিকের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধায় সোনালী নিউজকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

ডা. শাহরিয়ার বলেন, তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আইইডিসিআরে। সেখানেই তাদের স্যাম্পল পরীক্ষা নিরিক্ষা করা হবে। এরপর জানা যাবে আসলে তারা কোন ধরনের কোভিট ভ্যারিয়েন্টে আক্রান্ত। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের কুম্বিং থেকে বিকেল সারে তিনটায় একটি ফ্লাইট দেশে এসে পৌছায়। এই ফ্লাইটের চার সদস্যকে আমরা র্যাপিড টেস্ট করি। এই টেস্টে তাদের করোনা পজিটিভ আসে। এরপরই তাদের পাঠানো হয় ডিএনসিসি হাসপাতালে।

তারা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছিলো কি না জানতে চাইলে ডা. সাজ্জাদ বলেন, করোনা নেগেটিভ আনলেও করোনা পজিটিভ হতে পারে। টেস্ট করার পরও আক্রান্ত হতে পারে। তাছাড়া, আক্রান্ত ব্যক্তিদের সন্দেহ হয়। তাদের একজনের কান লাল ছিলো। একজনের সর্দী ছিলো। পরে আশপাশের কয়েকজনকে টেস্ট করলে চারজনের কোভিড পজিটিভ আসে।

বিদেশ থেকে আসা সবাইকে কি টেস্ট কর হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সবাইকে টেস্ট করতে পারনো না। যাদের দেখে সন্দেহ হবে শুধু তাদেরকে র্যাপিড টেস্ট করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।