Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শাহজালাল (র.)-এর মাজারের দানবাক্সে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

admin • 22 Jun 2026, 10:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শাহজালাল (র.)-এর মাজারের দানবাক্সে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স (ডেকচি) খুলে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। গত চার দিনে আটটি দানবাক্স থেকে এই অর্থ মিলেছে। সোমবার (২২ জুন) বিকেলে গণনা শেষে এ তথ্য জানান সিলেট-সুনামগঞ্জ ওয়াকফ অফিসার সজল মিয়া।

এর আগে, প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয় দানবাক্সের টাকা। সোমবার (২২ জুন) দুপুরে সিলগালা করা ডেকচির ঢাকনা খুলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এ সময় জেলা প্রশাসক সারওয়ার আলম মাজারে উপস্থিত হয়ে এ কার্যক্রম তদারকি করেন।

জানা গেছে, সোমবার সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম শাহজালাল (রহ.) মাজারে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বেলা প্রায় ২টার দিকে প্রশাসনের উপস্থিতিতে সিলগালাকৃত ডেগ ও দানবাক্সের তালা খোলা হয়। এ সময় ডেগ ও দানবাক্স থেকে বস্তাভর্তি টাকা বের করা হয়। পরে সেগুলো গণনার জন্য নির্ধারিত স্থানে নেয়া হয়। 

গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনারের নেতৃত্বে দানবাক্সগুলো সিলগালা করে স্থানীয় প্রশাসন। একই সময়ে মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।