Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

শহীদ দিবসে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শহীদ দিবসে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্তীর নেতৃত্বে শহরের কালেক্টরেট চত্বরে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ মৃণাল কান্তি সাহা, সনৎ রায় বাবলু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তুষার, অর্থ বিষয়ক সম্পাদক ইয়ার আলী, সাংস্কৃতিক সম্পাদক আবদুল আলিম, কার্যনির্বাহী সদস্য শোভন মাহমুদ, প্রিতম মজুমদার, কৃষ্ণ কোমল বিশ্বাস প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

উল্লেখ্য শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।