রাজধানীর শনির আখড়া এলাকায় একটি গাড়িতে কিশোর গ্যাংয়ের হামলায় অজ্ঞাত গাড়ীর চালক আহত হয়েছেন। মাহবুব মোর্শেদ নামের এক ব্যাক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্টে এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারী দিবাগত রাত ১২ঘটিকার সময় রাজধানীর শনির আকড়া এলাকায় মাহবুব মোর্শেদ নামের এক ব্যাক্তি তার ব্যাক্তিগত গাড়ি নিয়ে তার দাদার বাড়ী থেকে ঢাকায় ফিরছিলেন এমন সময় যানজটে মধ্যে তারা আটকা পড়লে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য তাদের উপর হামলা চালায় এবং তাদের গাড়ির চালকে তারা ছুরিকাঘাত করে আহত করে। এবং মোবাইল ফোন টাকা সহ সব কিছু লুট করে নিয়ে যায়।
তিনি আরো বলেন ,পুরো ঘটনাটি ঘটতে মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়েছিল। সৌভাগ্যক্রমে সমস্ত দরজা এবং জানালা বন্ধ এবং লক করা ছিল চালকের আসন ছাড়া যা সামান্য খোলা ছিল এবং তার জন্য একটি দুঃস্বপ্ন হয়ে ওঠে।





