Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

লিটার প্রতি সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
লিটার প্রতি সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে। লিটারপ্রতি বাড়ছে আট টাকা। ফলে ১৬৭ টাকার পরিবর্তনে সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ১৭৫ টাকা। আজ থেকেই নতুন দাম কার্যকর করা হবে।

 

সোমবার (৯ ডিসেম্বর) এডিবেল ওয়েল অনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। বোতলজাত সয়াবিন তেলের পাশাপাশি খোলা তেলের দামও ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে বলে এ সময় জানানো হয়।

 

উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে।

 

ব্যবসায়ীরা মজুতদারি করছে, সেই তৎপরতাও লক্ষ্য করা গেছে জানিয়ে সেখ বশিরউদ্দীন বলেন, নতুন নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি এবং বাজারে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।