Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

লক্ষ্মীপুরে জামায়াতে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে জামায়াতে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন মিলন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সন্ধ্যায় হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে এক অনুষ্ঠানে সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। পরে দলের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জামায়াতের স্থানীয় নেতারা জানান, আক্তার হোসেন মিলন দীর্ঘ সময় হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার নতুন রাজনৈতিক দলে যোগদানকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন মহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, আক্তার হোসেন মিলন স্বেচ্ছায় জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেছেন। দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতের যোগ দেওয়ার বিষয়ে আক্তার হোসেন মিলন বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মপদ্ধতির প্রতি বিশ্বাস থেকেই আমি সদস্যপদ গ্রহণ করেছি। ব্যক্তিগত কোনো স্বার্থ বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, নিজের রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।