Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

লক্ষ্মীপুরে ইউসিসিএ নির্বাচনে সভাপতি মামুন

admin • 26 Dec 2022, 09:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে ইউসিসিএ নির্বাচনে সভাপতি মামুন

লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মামুনুর রশিদ মামুন (চেয়ার) নির্বাচিত হয়েছেন। তিনি ২২৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রফিক আহমেদ (আনারস) পেয়েছেন ৩২ ভোট। 

এছাড়া সমিতির ৪নম্বর ব্লকের সদস্য পদে ২৮ ভোট পেয়ে আবদুস শহীদ (মাছ) নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী একেএম আজাদ হক ১৯ ভোট পেয়েছেন। 

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ এ ফলাফল ঘোষণা করেন। 

মামুনুর রশিদ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ছিলেন ও সাহপুর কৃষি সমবায় সমিতির সভাপতি। তিনি জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক। 

রিটার্নিং কর্মকর্তা দেবেশ কুমার সিংহ বলেন, ২৮২ জন ভোটারের মধ্যে ২৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ২২৫ ভোট পেয়ে মামুনুর রশিদ সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে ইবনে জিসাদ আল নাহিয়ান, সদস্য পদে কামাল উদ্দিন ভূঁইয়া, শফিকুল ইসলাম শরীফ, মাহবুবুর রহমান, রফিক উল্যা ও শাহনাজ আক্তার বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। 

প্রসঙ্গত, অবৈধভাবে ভূয়া ভোটার তালিকা প্রণয়নের অভিযোগ এনে রোববার (২৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন চেয়ারম্যান প্রার্থী রফিক আহমেদ। তবে ভোট বর্জনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে কোন চিঠি দেননি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।