Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

রোহিতকে নতুন ‘পদ’ দিল মুম্বাই ইন্ডিয়ান্স

admin • 23 Nov 2023, 02:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রোহিতকে নতুন ‘পদ’ দিল মুম্বাই ইন্ডিয়ান্স

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হারলেও গোটা বিশ্বকাপে দলকে সাবলীল ভাবে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নেমে তার আগ্রাসী ব্যাটিং বেশির ভাগ ম্যাচেই ভারতকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়েছে।

 

বোলারদের শাসন করার ব্যাপারে তার থেকে কেউ এগিয়ে নেই। ৫০০-এর বেশি রান করেছেন প্রায় ১২৬ স্ট্রাইক রেটে।

 

সেই রোহিতকে বিশ্বকাপের পর নিজস্ব ভঙ্গিতে শুভেচ্ছা জানাল মুম্বাই ইন্ডিয়ান্স। সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে একটি পোস্টে রোহিত শর্মাকে ‘ভারতের সিইও’ বলে অভিহিত করা হয়েছে। সিইও বা চিফ এগজিকিউটিভ অফিসার সাধারণত কোনো সংস্থার প্রধান কর্মকর্তাকেই বলা হয়।

 

মুম্বাইয়ের পোস্ট দেখে এটা ধরে নেওয়া হয়েছে, রোহিতই এই ভারতীয় দলের প্রধান চালক। তার অধীনেই দল এগোচ্ছে এবং আগামী দিনেও এগিয়ে যাবে। মুম্বাইয়ের এই পোস্ট এখন ভাইরাল।

 

প্রসঙ্গত, আইপিএেলে মুম্বাইকে পাঁচটি শিরোপা এনে দিয়েছেন রোহিত শর্মা। তবে ভারতের অধিনায়ক হিসেবে দেশকে এখনও কোনো আইসিসি ট্রফি জেতাতে পারেননি।

 

রোহিত শর্মা বিশ্বকাপে ১১টি ম্যাচে ৫৯৭ রান করেছেন। গড় ৫৪.২৭। ওয়ানডে বিশ্বকাপে আর কোনো অধিনায়কেরই এত রানের রেকর্ড নেই। ফাইনালেও ৪৭ রান করেছেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।