Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে আহত যুবকের মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে আহত যুবকের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার এক মাস পর মোহাম্মদ রফিক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ফাঁড়ির পরিদর্শক সুরেস চন্দ্র।

 

এর আগে, রোববার বিকেলে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের নিজ ঘরে তার মৃত্যু হয়। মৃত রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আবু তাহেরের ছেলে।

 

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ফাঁড়ির পরিদর্শক সুরেস চন্দ্র বলেন, গত ১ ডিসেম্বর রাত ১১টার দিকে রফিককে দুর্বৃত্তরা পাহাড়ে নিয়ে মারধর ও গুলি করেন। ঐ সময় তিনি গলা, মুখসহ বিভিন্ন স্থানে আঘাত পান। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে নয়াপাড়া আইপিডি হাসপাতালে নিয়ে যান।

 

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি কিছুদিন সেখানে ভর্তি ছিলেন। একটু সুস্থ হয়ে উঠলে রফিক আবার রোহিঙ্গা ক্যাম্পে চলে যান। রোববার বিকেলে তার মৃত্যু হয়।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।