Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

রোববার ‘এক মিনিট শব্দহীন’ থাকবে সব স্কুল-কলেজ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রোববার ‘এক মিনিট শব্দহীন’ থাকবে সব স্কুল-কলেজ

শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশের সব স্কুল-কলেজে রোববার (১৪ অক্টোবর) ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদিন সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সব স্কুল-কলেজে এ কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে।

‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি ’স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।

এর আগে, গেলো ১২ অক্টোবর পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজধানীতে রোববার এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ কর্মসূচি পালন করা হবে। এসব স্থানে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ এ মন্ত্রণালয়ের অধীন দপ্তর, সংস্থার কর্মকর্তা, কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তর, সংস্থার কর্মকর্তা, কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক সমিতির সদস্যরা ব্যানারসহ উপস্থিত থাকবেন।

এ সময় তারা গাড়ি চালকদের মধ্যে শব্দ সচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করবেন। একই সঙ্গে এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানাবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।