Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
জেলার খবর

রাস্তা থেকে গাছ সরিয়ে যানজট নিরসন করলেন মাশরাফি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাস্তা থেকে গাছ সরিয়ে যানজট নিরসন করলেন মাশরাফি

নড়াইল-যশোর মহাসড়ক প্রশস্ত করতে রাস্তার দুই পাশের গাছ কাটা হচ্ছে। এ সময় একটি গাছ রাস্তার ওপর পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল-যশোর মহাসড়কের চৌগাছা আলম ফিলিং স্টেশনের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা লোহাগড়া থেকে নড়াইল ফিরছিলেন। তার গাড়িটিও যানজটে আটকে থাকে ৪৫ মিনিট। এ সময় মাশরাফি গাড়ি থেকে নেমে বলেন, আপনারা দিনে গাছ কাটছেন এতে যানজট হচ্ছে।

 

সবার কষ্ট হচ্ছে। ঠিক সে সময় বিপরীত দিক থেকে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়। লোকজন দেখে অ্যাম্বুলেন্সচালক কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। মাশরাফি বললেন, সবাই অ্যাম্বুলেন্সটাকে সাইড দেন। তার দেহরক্ষী বায়েজিদ, ব্যক্তিগত সহকারী (পিএস) জামিল আহমেদ, শাকিল, ম্যানেজার বাবু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীলসহ তার বহরে থাকা সবাই গাছ সরাতে ব্যস্ত হয়ে পড়েন। মাশরাফি নিজেও গাছ সরিয়ে দিতে সহায়তা করেন। পরে ট্রাফিক পুলিশের ভূমিকায় যানজট নিরসন করা হয়।

 

মাশরাফি বিন মর্তুজার এমন উদ্যোগে রাস্তার পাশে থাকা লোকগুলো হাসিমুখে হাত নেড়ে ধন্যবাদ জানান। তিনিও হাত নেড়ে হাসিমুখে উত্তর দেন।

 

যানজটে আটকে থাকা এক বৃদ্ধ সাংবাদিকদের বলেন, লোকমুখে তার অনেক প্রশংসা শুনেছি। আজ নিজের চোখে দেখলাম। শুধু মাশরাফি বলেই হয়তো মানুষের কষ্ট দেখে নিজে রাস্তায় নেমে গাছ সরালেন। দোয়া করি আমাদের সন্তান, আমাদের নেতাকে আল্লাহ সুস্থভাবে বাঁচায় রাখুন। সে জেনো মানুষের সেবা করতে পারেন।

 

পরিবার নিয়ে ফরিদপুরে যাওয়ার পথে এক যাত্রী বলেন, নেতা যদি হলে সে জেলার উন্নয়ন সময়ের অপেক্ষা মাত্র। আগে টিভিতে দেখেছি, আজ নিজের চোখে দেখলাম। মাশরাফি শুধু মাঠের নেতা নয় জনগণেরও নেতা। স্যালুট বস মাশরাফিকে।

 

এর আগে মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ যোগ দিতে ভোরে নড়াইল পৌঁছান। দুপুরে সদ্য প্রয়াত লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিনের স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।