Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

রাস্তায় মুখ থুবড়ে পড়ছিলেন প্রিয়াঙ্কা, বাঁচালেন কে?

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাস্তায় মুখ থুবড়ে পড়ছিলেন প্রিয়াঙ্কা, বাঁচালেন কে?

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিচরণ শুধু বলিউডে নয়। হলিউডেও তার সমান বিচরণ। কয়েক সপ্তাহ আগে প্রিমিয়ার হয়েছে তার আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর। তারপর মুক্তি পেয়েছে রুশো ব্রাদার্সের সেই সিরিজ।

 

‘সিটাডেল’-এর মুক্তির পরই মেট গালায় পা রেখেছেন দেশি গার্ল। ম্যাসিও ভ্যালেন্তিনোর কালো গাউন পরে মেটের গালিচায় এসেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গী ছিলেন স্বামী ও হলিউডের পপ তারকা নিক জোনাস। সেই মেট গালার আফটার পার্টিতে যাওয়ার আগেই ঘটতে যাচ্ছিল অঘটন। তবে সৌভাগ্যবশত তা ঘটেনি। কারণ সেই সময়ও প্রিয়াঙ্কার পাশেই ছিলেন স্বামী নিক জোনাস।

 

সন্ধ্যায় মেট গালার পর্ব মেটার পর আফটার পার্টির জন্য নতুন পোশাকে সেজেছিলেন প্রিয়াঙ্কা। টকটকে লাল শার্ট ড্রেস ও কালো টাই। মাথায় উঁচু করে বাঁধা চুল। স্বামী নিক জোনাসের সঙ্গে হাত ধরে আফটার পার্টিতে যাচ্ছিলেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীর পায়ে ছিল হাই হিলের জুতা। চিত্র সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলার পর নিকের হাত ধরেই এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ জুতাতে পোশাকের কিছু অংশ জড়িয়ে হোঁচট খান প্রিয়াঙ্কা। আরেকটু হলে মুখ থুবড়ে পড়ে যাচ্ছিলেন অভিনেত্রী। শেষ পর্যন্ত রক্ষা, স্ত্রীকে সামলে নেন নিক জোনাস। পুরো সময়টা শক্ত করে প্রিয়াঙ্কার হাত ধরে ছিলেন তিনি।

 

স্বামী হিসেবে নিক জোনাস যে অনবদ্য তা একাধিকবার সাক্ষাৎকারে স্বীকার করেছেন প্রিয়াঙ্কা। তাদের মধ্যে বয়সের পার্থক্য ১০ বছরের হলেও, নিক তাকে আগলে রাখেন, সামলে রাখেন, তার যত্ন নেন। একাধিক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশি গার্ল। নিকের মধ্যে যে তিনি তার বাবার ছায়া দেখেন সে কথাও স্বীকার করেছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।