Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রান্নাঘরে তেলাপোকা, ফার্স হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

admin • 10 Oct 2023, 08:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রান্নাঘরে তেলাপোকা, ফার্স হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

রান্নাঘরের ফ্রিজে তেলাপোকার উপস্থিতি থাকায় বিজয়নগরের ফার্স হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মাহমুদুল হাছান আনচারীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির রান্নাঘরে তেলাপোকা ছাড়া ফ্রিজে প্রচুর লেবেলবিহীন রান্না করা এবং কাঁচা খাবার মজুত পাওয়া যায়।

এরপর হোটেল কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।