Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

রাতে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড, পালিয়েছেন বর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রাতে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড, পালিয়েছেন বর

নাটোরের সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আসার খবর শুনে বিয়ের আসর থেকে বর ও বরযাত্রীরা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা আলতাব হোসেনের মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।

শুক্রবার (৩ মার্চ) রাত ৯টার দিকে সিংড়া উপজেলার বিলদহর মৎস্যজীবীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ মার্চ) রাতে সিংড়া উপজেলার বিলদহর মৎস্যজীবীপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এসময় স্থানীয়রা বাল্যবিয়ের খবর উপজেলা প্রশাসনকে জানান। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বর ও বরযাত্রী

পালিয়ে যায়। পরে প্রশাসন বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে রওনা হই। আমাদের আসার খবর শুনে বিয়ের আসর থেকে বর ও বরযাত্রীরা পালিয়ে যান। পরে স্কুল ছাত্রী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা দিয়েছেন ওই ছাত্রীর বাবা আলতাব হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।