Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

রাজধানীর রাস্তায় গণপরিবহন সংকট, ভোগান্তিতে মানুষ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাজধানীর রাস্তায় গণপরিবহন সংকট, ভোগান্তিতে মানুষ

বিএনপি-জামায়াতের ডাকে অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ বুধবার। এ দিন সকাল থেকে রাজধানীর রাস্তাগুলোতে গণপরিবহনের সংকট দেখা যায়। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে রাজধানীর সড়ক-মহাসড়কে গণপরিবহন নেই বললেই চলে।

 

অনেকটা ফাঁকা দেখা গেছে সড়কগুলো। দীর্ঘক্ষণ পর পর একটি করে বাস আসছে। যা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ-জনের জন্য পর্যাপ্ত নয়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসমুখী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে। ভোগান্তি চরমে পৌঁছেছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের।

 

ফার্স্ট সকালে গণপরিবহনের সংখ্যা কিছুটা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। তবে রাজধানীর রাস্তায় রিকশা ও সিএনজির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

 

বাস চালকরা জানান, রাজধানীসহ আশপাশে বাসে আগুন দেওয়া এবং বিএনপি-জামায়াতের মিছিলের ফলেই বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। তবে নগরীর নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে৷ সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।