Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয় জেলার খবর

রাজধানীর দিয়াবাড়িতে বাসে আগুন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাজধানীর দিয়াবাড়িতে বাসে আগুন

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় ট্রান্স সিলভা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এমন ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

   

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মাতুয়াইলে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তার আগে বেলা আড়াইটার দিকে বাড্ডার শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

বিএনপির এই দফা অবরোধের মধ্যে বুধবার ও বৃহস্পিতবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

 

প্রথম দফার অবরোধের তিন দিনে মোট ৩০টি যানবাহনে আগুন দেওয়া হয়। আর দ্বিতীয় দফার অবরোধে আগুন দেওয়া হয় ২৬টি গাড়িতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।