Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু

admin • 27 Dec 2022, 08:24 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে দেয়াল ধসে প্রাণ গেছে মোহাম্মদ ইয়াসিন নামে দুই বছরের এক শিশুর।  ওই শিশু ময়মনসিংহের নান্দাইল উপজেলার চড় চিরামপুর গ্রামের সোহাগের ছেলে। দক্ষিণখানের চালাবনে একটি ভাড়া বাসায় বাবা-মার সঙ্গে ভাড়া থাকত ওই শিশু।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণখানের চালাবনের বালুর মাঠের পঞ্চম শিশু মৃত্যু নামক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও শিশুর স্বজনরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলে ইয়াসিন। এ সময় ভবনের বাউন্ডারি দেয়াল ধসে পড়ে তারওপর। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক মিঞা বলেন, একটি ভবনের বাউন্ডারির ওয়াল ধসে শিশুটি মারা গেছে। এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।