Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
এক্সক্লসিভ

রাজধানীতে তিন বাসে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এবং সায়েদাবাদ এলাকায় যাত্রীবাহী তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। পরে ওই তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাউছিয়া মার্কেটের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

মিরপুর লিংক পরিবহনের ওই বাসে আগুন লাগার সময় বাসে যাত্রী ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

   

অন্যদিকে ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

   

এছাড়া রাত ৭টা ৫৫ মিনিটের দিকে সায়েদাবাদ জনপথ মোড় ফ্লাইওভারের নিচে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

   

আগামীকাল রোববার (৫ নভেম্বর) ভোর ৬ টা থেকে শুরু হচ্ছে সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।