Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

admin • 11 Sep 2022, 12:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তেজগাঁও বিজি প্রেসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

   

নিহত আলী হোসেন সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি তেজগাঁও কুনিপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

   

জানা গেছে, গাড়ির ধাক্কায় আলী হোসেন গুরুতর আহত হলে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।