Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা

রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৌসুমি ফল ব্যবসায়ী মো. মাসুদ (৫০) কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ জুলাই) বিলাইছড়ি থেকে কাপ্তাই ফেরার পথে হ্রদের গর্জনটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. মাসুদ শিল্প এলাকার বাসিন্দা এবং মৌসুমি ফল ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসার কাজ শেষে বিলাইছড়ি ফারুয়া বাজার থেকে নৌপথে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তিনি। রাইংখিয়ং বাজারসংলগ্ন এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে, তিনি সেখানে ছিলেন না। এরপর থেকেই তিনি নিখোঁজ।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ জানান, খবর পেয়ে নৌবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। পরে নৌবাহিনীর ডুবুরি দল সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদে তল্লাশি অভিযান চালায়। রাত ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।

 

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও নৌবাহিনীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছে। তবে, এখন পর্যন্ত নিখোঁজ মাসুদের কোনো সন্ধান মেলেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।