Saturday, 7 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রমজান মাসজুড়ে নিত্যপণ্যের দাম নিম্নমুখী ছিল:বাণিজ্য প্রতিমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রমজান মাসজুড়ে নিত্যপণ্যের দাম নিম্নমুখী ছিল:বাণিজ্য প্রতিমন্ত্রী

রমজান মাসজুড়ে নিত্যপণ্যের দাম নিম্নমুখী ছিল বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি করেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, শুধু রমজান মাস নয়, সারা বছর নিত্যপণ্যের সরবরাহ অব্যাহত রাখতে কাজ করবে মন্ত্রণালয়। একই সাথে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

তবে, সম্প্রতি ইরান-ইসরায়েল হামলার ঘটনায় অস্বস্তিতে আছেন। কারণ এ ঘটনায় বাজারে প্রভাব পরতে পারে। এমন চ্যালেঞ্জ যাতে বাজারে না আসে, তা মোকাবেলা করতে হবে।

এবার দেশের মানুষে স্বস্তিতে ঈদুল ফিতর উদযাপন করেছে জানিয়ে আহসানুল হক টিটু বলেন, শুধু রাজধানী নয়, দেশের সব জায়গায় শান্তিপূর্ণ ঈদ ও নববর্ষ উদযাপিত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।