Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রংপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

admin • 20 Jan 2023, 07:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রংপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

রংপুরে বাস চাপায় মামুন (২০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ধর্মদাস ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে বাড়ি ফেরার পথে রংপুরগামী বিআরটিসি বাসের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহত মামুন মিঠাপুকুর উপজেলার রসুলপুর গ্রামের মোঃ হাসানের ছেলে।

নিহত মামুনের চাচাত ভাই রোকনুজ্জামান জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তার নানাকে দেখে ভাত দিয়ে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় মারা যায় সে। মামুন এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে। ২ বোন এক ভাইয়ের বড় মানুন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল রংপুর থেকে মিঠাপুকুরের দিকে যাওয়ার সময় ধান গবেষণার সামনে পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা মেট্রো ব-১৫-৫৪৪৫ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া গেছে। পরিবারের লোকজন আসলে মামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।