Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
জেলার খবর

রংপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রংপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
রংপুরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনার দীর্ঘ ১৫ বছর পর মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে আসামি মমিনুল ইসলাম বাবুকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।     এছাড়াও মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় প্রদান করেন।     মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৬ মে নগরীর তাজহাট রেলওয়ে বস্তিতে বসবাসকারী এক গৃহবধূ রিকশায় করে লালবাগ দিয়ে মডার্ন মোড়ে যাচ্ছিলেন।     লালবাগ খামার সংলগ্ন এলাকায় এলে মমিনুল ইসলাম বাবু ওই গৃহবধূকে একটি খুপরি ঘরে নিয়ে ধর্ষণ করেন। এসময় আসাদুল ও রঞ্জু মিয়া নামের দুজন বাইরে পাহারা দিচ্ছিলেন।     গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পড়ে এলাকাবাসী আসাদুলকে আটক করে নগরীর মাহিগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।     এ ঘটনায় পরদিন ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।   তদন্ত শেষে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম তিন আসামির বিরুদ্ধে ২০০৭ সালের ১৭ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।     মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি আমিনুল ইসলাম বাবুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি আসাদুল ও রঞ্জুকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।