Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
আর্ন্তজাতিক

যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে গোলাগুলি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে গোলাগুলি

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ঈদুল ফিতরের একটি অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আটক করা হয়েছে পাঁচজনকে। খবর রয়টার্সের।

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার কেভিন বেথেল জানান, পার্কে ঈদুল ফিতরের অনুষ্ঠান চলছিল। দুপুর ২টায় হঠাৎ গোলাগুলি শুরু হয়। অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছেন তারা।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি দু’টি গ্রুপের মধ্যে দ্বন্দের জেরে এই ঘটনা। এই ইভেন্ট উন্মুক্ত ছিল। কাজেই এতে যে কেউ ঢুকতে পারতো। আমরা ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছি।

দেশটির পুলিশ জানায়, গোলাগুলিতে দু’জন আহত হন। পরে পুলিশের গুলিতে আহত হয় সন্দেহভাজন এক কিশোর। এ সময় আটকদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের দাবিও করেছে পুলিশ।

উল্লেখ্য, ক্লারা মুহাম্মদ স্কয়ার পার্কের ফিলাডেলফিয়া মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রায় ১ হাজার মানুষ জড়ো হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।