Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

যাত্রীদের ছবি তুলে রাখাসহ ডিএমপির ১০টি নির্দেশনা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
যাত্রীদের ছবি তুলে রাখাসহ ডিএমপির ১০টি নির্দেশনা

বিএনপিসহ তার মিত্রদের ডাকা অবরোধ কর্মসূচিতে অগ্নিসন্ত্রাস প্রতিরোধে পরিবহন মালিক-শ্রমিকদের স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখাসহ ১০টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

ডিএমপির ১০ নির্দেশনা:

১. স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখতে হবে। 

২. স্টপেজ ছাড়া যাত্রী ও ঠানামা করানো যাবে না

৩. বাসে থাকা যাত্রীদের বাসের সহকারী সচেতন করবে।

৪. রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার  ব্যবস্থা করতে হবে।

৫. চালক ও সহকারী কখনই একই সঙ্গে গাড়ি রেখে খেতে বা বিশ্রামে যাবে না। 

৬. ইতোমধ্যে নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে;

৭. সহকারী ছাড়া চালককে একা গাড়ি চালাতে দেওয়া যাবে না।

৮. রাতে গাড়ির মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে।

৯. বাসের দুটো দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং মালিক পক্ষ থেকে চালক ও সাহকারীদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে।

১০. এ ছাড়া যাত্রীদের জন্য সর্তকর্তামূলক স্টিকার বাসে লাগিয়ে দিতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।