Sunday, 1 November 2026
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫
এক্সক্লসিভ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক(এসআই) রাশেদুল ইসলাম। তিনি জানান, আজ ভোরের দিকে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এ পুলিশ কর্মকর্তা জানান, অজ্ঞাত এই লোকটি অন্যমনস্ক হয়ে ভোরের দিকে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির ১০ চাকার একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে ছিল কালো রঙের হাফ হাতা শার্ট এবং চেক লুঙ্গি। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।