Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
এক্সক্লসিভ

যদি কিন্তু ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
যদি কিন্তু ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত

কোনো ধরনের যদি কিন্তু ছাড়াই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

 

শুক্রবার (২ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপির সমাবেশ থেকে এ দাবি জানান তিনি। আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর।

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু একটা কথাই বলব ড. ইউনূস আপনাকে আমরা আহত এবং শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসিয়েছি। আমরা কোনো অনুরোধ করছি না, সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত ১৫ বছরে যে গণহত্যা, গুম, খুন করেছে সেটা প্রমাণিত। সুতরাং কোনো যদি কিন্তু ছাড়াই এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

 

এ সময় সারজিস আলম বলেন, আজ থেকে ৯ মাস আগে আমরা হাত উঁচু করে আওয়ামী লীগ নিষিদ্ধের রায় দিয়েছিলাম। ঠিক নয় মাস পরে এই বাইতুল মোকাররমের সামনে ঐক্যবদ্ধভাবে আমরা রায় দেব। আজকে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে আপনারা বলবেন এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না? এই আওয়ামী লীগ শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না, জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না।

 

এই আওয়ামী লীগ খুনিদের দল কি না? তাহলে এই খুনিদের দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না? তাদের রাজনীতি নিষিদ্ধ চাই কি না, শেখ হাসিনার ফাঁসি চাই কি না। আমাদের এই যুদ্ধ ততদিন চলবে, আওয়ামী লীগ যতদিন না নিশ্চিহ্ন হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।