Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

যত টাকা জরিমানা দিতে হবে আনুশকার দেহরক্ষীকে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
যত টাকা জরিমানা দিতে হবে আনুশকার দেহরক্ষীকে

মুম্বাইয়ের রাস্তায় সকালে বেশ যানজট। তা এড়াতেই দেহরক্ষীর বাইকে চেপে গন্তব্যে যান বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কিন্তু যেটা নজরে পড়ে সেটা হলো, হেলমেট ছাড়াই বাইকে সওয়ার হয়েছেন অভিনেত্রী ও তার দেহরক্ষী।

 

পরনে সাদা চেক শার্ট, চোখে রোদচশমা, হাতে ব্যাগ নিয়ে সটান দেহরক্ষীর বাইকে উঠে পড়েন আনুশকা শর্মা। তবে ওই একই দিনে বিনা হেলমেটে ছবি দেন অমিতাভ বচ্চন। তিনিও ছিলেন হেলমেটবিহীন।

 

ঘটনাটি দৃষ্টি আকর্ষণ করে মুম্বাই পুলিশের। সোশ্যাল মিডিয়াতে অমিতাভ এবং আনুশকার ভাইরাল ভিডিও শেয়ার করে এক ব্যক্তি ট্যাগ করেছিলেন মুম্বাই পুলিশকে। পুলিশ জবাবে লেখে, ‘আমরা ট্র্যাফিক শাখাকে বিষয়টি জানিয়েছি।’

 

এই ঘটনার পরই জরিমানা দিতে হলো অভিনেত্রীর দেহরক্ষী সোনু শেখকে। যেহেতু গাড়িটি সোনু চালাচ্ছিলেন, তার মাথায় হেলমেট না থাকায় তার বিরুদ্ধে চালান কাটা হয়। প্রায় ১০,৫০০ টাকা জরিমানা দিতে হবে তাকে। যদিও আনুশকার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।

 

প্রসঙ্গত, আগামীতে আনুশকাকে দেখা যাবে ‘চাকদা এক্সপ্রেস’ ছবিতে। মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের অধিকারী ভারতের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক এটি। ছবিটি পরিচালনা করছেন প্রসিত রায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।