Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মৌখিক পরীক্ষার ফল প্রকাশ, নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন

admin • 11 Mar 2023, 06:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মৌখিক পরীক্ষার ফল প্রকাশ, নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন

আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩২৯ জন। উইথহেল্ড রাখা হয়েছে ২০ জনের ফলাফল।

 

তাদের ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের ফলাফল বাতিল বলে গণ্য হবে। উত্তীর্ণরা অধস্তন আদালতে আইন পেশা পরিচালনা করতে পারবেন। তবে ৬ মাসের মধ্যে উত্তীর্ণরা নিজস্ব আইনজীবী সমিতির সদস্য পদ নিতে হবে।

গত ৯ মার্চ এ ফলাফল ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল।

 

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষয় অংশ নেন। গত বছরের ৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষয় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।