Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

মোহাম্মদপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সালমা আক্তার (২২) (যাত্রী), মারফিয়া আক্তার (১৮) (যাত্রী), মারুফা বেগম (৪২) (যাত্রী), রানী বেগম (৪০) (যাত্রী) ও মো. ইয়ার হোসেন (৪২) (অটোরিকশা চালক)।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সরকার বলেন, সকালে মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক আমাদের হেফাজতে থাকলেও পালিয়ে গেছে ট্রাকচালক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।