Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
এক্সক্লসিভ

মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে ‘মাওরা সোহেল’ নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২০ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।    রোববার (২১ জুন) সকাল ১১টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে। 

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র এবং চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এ বিষয়ে র‍্যাব-২ এর মিডিয়া অফিসার এম মুবীন রহমান তাপস জানিয়েছে, অভিযানের পেছনের তথ্য, গ্রেপ্তার ব্যক্তির অপরাধ কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর প্রভাব সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।