মা মোবাইল ফোন দিতে রাজি না হওয়ায় আত্মহত্যা করল এক শিশু। এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের রায়উইন্ড শহরে। স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লাহোর পুলিশের পক্ষ থেকে বলা হয়, আয়ান নামের ১২ বছর বয়সী ওই শিশু তাঁর মায়ের কাছে ফোন চায়। কিন্তু তার মা ফোন না দিয়ে এক প্রতিবেশীর বাড়িতে চলে যান। পরে তিনি ফিরে এসে দেখেন তাঁর ছেলে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে লাহোর পুলিশ।
সম্প্রতি লাহোরে মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে এক নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুশরা সুহেইল নামেরওই নারী চিকিৎসক গত ২৭ মার্চ আত্মহত্যা করেন। ওই নারী চিকিৎসকের বোন জানান, মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে তাঁর বোন সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।





