Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

মোবাইল ফোন চুরি ,মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মোবাইল ফোন চুরি ,মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ

বাড়ি থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে এনে চোরকে গালিগালাজ করে এলাকায় সাড়া ফেলেছেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার এক পান ব্যবসায়ী।

গত শুক্রবার ভৈরবের মানিকদী পূরানগাও এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার চোরকে গালিগালাজের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়।

 

পান ব্যবসায়ী মো. ফয়েজ মিয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূরানগাও এলাকার বাসিন্দা।

 

গজারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মানিক চাঁন মিয়া জানান ৯ দিন আগে ফয়েজ মিয়ার ঘর থেকে ১৭ হাজার টাকা দামের দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়।

 

মানিক চাঁন আরও বলেন, মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। আমি নিজেও ফোন দুটি উদ্ধারের চেষ্টা করছি।

 

ফয়েজ মিয়া বলেন, 'আমি গরিব মানুষ। পানের দোকান দিয়ে সংসার চালাই। মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। পরে মাইক ভাড়া করে এনে চোরকে ইচ্ছামতো গালাগাল করে মনের ঝাল মিটিয়েছি।'

 

পুলিশের সহায়তা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, 'কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডি করতে পারছি না। খুব ঝামেলায় আছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।