Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

মোবাইলের লাইট জ্বালিয়ে আটকেপড়াদের বাঁচার আকুতি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মোবাইলের লাইট জ্বালিয়ে আটকেপড়াদের বাঁচার আকুতি

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এখন পর্যন্ত ভবন থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, ২০ থেকে ২৫ জন মানুষ আটকে আছে ভবনটিতে।

সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে আটকে পড়ারা। তারা ওপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের বার বার আকুতি জানাচ্ছেন তাদের নামিয়ে আনতে। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন।

 

এদিকে রাত ৭টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে জানিয়েছে, এখন পর্যন্ত ভবনের ভেতর থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

সর্বশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিস টিটিএলের সাহায্যে খাজা টাওয়ারের বিভিন্ন ফ্লোরের জানালার গ্লাস ভাঙছে। একইসঙ্গে দেখা হচ্ছে কোনো ফ্লোরে আগুন ও মানুষ আছে কি না।

 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে দুইটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি (টিটিএল) নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে। গ্লাস ভেঙে দেখা হচ্ছে ভিতরে আগুন ও মানুষ আছে কি না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।