Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন নবদম্পতি, প্রাণ গেল স্বামীর

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন নবদম্পতি, প্রাণ গেল স্বামীর

চুয়াডাঙ্গায় নববধূকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে শামিম হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন নববধূ সোনিয়া (১৮) ও তার ভাবি শেফালী (২০)। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদরের দর্শনা-হিজলগাড়ি সড়কের কৃষি খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শামিম সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত শফির ছেলে।

 

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার শামিমের বিয়ে হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর শ্বশুরবাড়ি থেকে নিজ স্ত্রী ও শ্যালকের স্ত্রীকে নিয়ে শামিম মোটরসাইকেলে ঘুরতে বের হন। দর্শনা-হিজলগাড়ি সড়কের কৃষি খামারের কাছে পৌঁছালে সামনে একটি কুকুর চলে আসে।

 

এ সময় শামিম জোরে ব্রেক করলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।

 

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শামিমকে মৃত ঘোষণা করা হয়েছে। সোনিয়ার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আহত শেফালী শঙ্কামুক্ত।

 

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর ঢাকা পোস্টকে বলেন, এক দম্পতি ঘোরাঘুরির সময় কুকুর বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।