Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সুনামগঞ্জে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রকিব (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া বাজার এলাকায় সুনামগঞ্জ জগন্নাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা আক্তাপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত মোটরসাইকেল আরোহী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। তবে এখনও তার নাম-ঠিকানা জানা যায়নি।

স্থানীয়দের সূত্রে জানা যায়, জগন্নাথপুর এলাকা থেকে সুনামগঞ্জ আসার পথে আক্তাপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় পথচারী আব্দুর রকিব ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠালে পথেই আব্দুর রকিব নিহত হন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মরদেহ সিলেট ওসমানী মেডিকেলে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।