Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
খেলাধুলা

‘মেসি-মেসি’ কটাক্ষের জবাবে উড়ন্ত চুমু রোনালদোর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
‘মেসি-মেসি’ কটাক্ষের জবাবে উড়ন্ত চুমু রোনালদোর

ক্যারিয়ারের উড়ন্ত ফর্মে থাকা অবস্থায় লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর লড়াইটা ছিল বেশ উপভোগ্য। কখনো এগিয়ে ছিলেন রোনালদো আবার কখনো মেসি। তবে পড়ন্ত বেলায় এসে দুইজন চলে গেছেন দুই মেরুতে। একজন খেলছেন এশিয়ার ফুটবলে, আরেকজন যুক্তরাষ্ট্রে।

 

তবে এরপরেও ভক্ত-সমর্থকদের মধ্যে দুইজনকে নিয়ে রেষারেষি এখনও রয়ে গিয়েছে আগের মতোই। গতকাল সৌদি প্রো লিগে আল হিলালের মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসর।

   

রিয়াদ ডার্বিতে আল হিলাল ৩-০ গোলে হারায় আল নাসরকে। বিরতিতে মাঠ ছাড়ার সময়ে রোনালদোকে শুনতে হয় ‘মেসি-মেসি’ ধ্বনি। গ্যালারি থেকে রোনালদোকে উদ্দেশ্য করে এমন স্লোগান দেয় সমর্থকরা। কিন্তু এমন পরিস্থিতিতে নিজেকে দারুণভাবে নিয়ন্ত্রণ করেন রোনালদো।

   

যারা রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি-মেসি’ স্লোগান দিচ্ছিলেন, তাঁদের দিকে তাকিয়ে রোনালদোকে চুমু ছুড়তে দেখা যায়। সেই সময়ে পর্তুগিজ তারকার মুখে লেগেছিল হাসি।

 

ডার্বি ম্যাচে অবশ্য জ্বলে উঠতে পারেননি রোনালদো। তাতে তাঁর দল হেরেছে বড় ব্যবধানে। তবে এ মৌসুমে ১৪ ম্যাচে ১৫ গোল করে আছেন তালিকার সবার উপরে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।