Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেলান্দহে স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম মেশিন স্থাপনের উদ্বোধন

admin • 06 Jul 2026, 07:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম মেশিন স্থাপনের উদ্বোধন

জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার আইপিএস ও নতুন আল্ট্রাসনোগ্রাম মেশিন স্থাপনের উদ্বোধন এবং এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সহ-সভাপতি রফিকুল ইসলাম রহিম, ফজলুর রহমান ঠান্ডা এবং মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান।

 

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্থাপিত সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, নতুন সোলার আইপিএস চালুর ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখা সম্ভব হবে।

 

একই সঙ্গে আল্ট্রাসনোগ্রাম মেশিন চালুর মাধ্যমে স্থানীয় জনগণ এখন উপজেলা পর্যায়েই আরও সহজে ও দ্রুত প্রয়োজনীয় রোগনির্ণয় সেবা গ্রহণ করতে পারবেন, যা চিকিৎসাসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান জনবল ও অবকাঠামোগত সংকট এবং সেবাদান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসাসেবার মান বজায় রাখতে স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং নতুন সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম মেশিন চালুর ফলে রোগীদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল হাসপাতালের নানান সংকট নিরসনের আশ্বাস দিয়ে বলেন, আমরা চিকিৎসাসহ সকল পর্যায়ে এই বাংলাদেশকে বদলাতে চাই। সবাই নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দেশ পরিবর্তনের পথ আরও সুগম হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।