Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

admin • 06 Feb 2023, 10:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জামালপুরে মেলান্দহে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ( ৬ ফেব্রুয়ারী ) সকাল ১০টায়  মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম মিঞা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-হাজী দিদার পাশা সাবেক মেয়র, মেলান্দহ পৌর আ.লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল,

দাতা সদস্য-উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।