Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

মেলান্দহে ফেসবুকে মন্তব্য করে বহিষ্কার ছাত্রলীগ সভাপতি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মেলান্দহে ফেসবুকে মন্তব্য করে বহিষ্কার ছাত্রলীগ সভাপতি

জামালপুরের মেলান্দহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলার ঝাউগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম সায়েমকে সাময়িক অব্যাহতি দিয়েছে মেলান্দহ উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (২০ জানুয়ারী) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝাউগড়া ইউনিয়ন শাখার সভাপতি পদ হতে সাময়িক অব্যাহিত প্রদান করা হলো। কেন আপনার বিরুদ্ধে চূড়ান্ত শান্তিমূলক সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব নোটিশ প্রদানের তারিখ হতে আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছাত্রলীপ, মেলান্দহ উপজেলা শাখার দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

মুলত অব্যাহতি পাওয়া জামালপুর জেলা যুব লীগের সভাপতি ও দপ্তর সম্পাদকের পক্ষ নিয়ে একটি পোস্টে মন্তব্য করে সে যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন বলেন, সে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাজে মন্তব্য করেছিলো যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাই তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।