Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

admin • 13 Feb 2023, 08:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জামালপুরের মেলান্দহ উপজেলায় ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মির্জা আজম অডিটোরিয়ামের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা'র সভাপতিত্বে, প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার কামরুজ্জামান।

 

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জোহরা সুলতানা জুথি, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর আ.লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী ,মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আবাসিক) সাব্বির আহম্মেদ, থানার তদন্ত কর্মকর্তা কবির হোসেন।

 

এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

 

এছাড়াও সভায় সিদ্ধান্ত মোতাবেক উপজেলার স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব-স্ব কর্মপরিকল্পনা নির্ধারণ সম্পর্কে বলা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।