Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে আট মাসে ১২ জনের আত্মহত্যা

admin • 11 Sep 2022, 05:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে আট মাসে ১২ জনের আত্মহত্যা
জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাসে (চলতি বছরের জানুয়ারি থেকে আগষ্ট পর্যন্ত) সময়ের মধ্যে আত্মহননের পথ বেছে নিয়েছেন স্কুল শিক্ষার্থীসহ মোট ১২ জন। তাদের মধ্যে ৯ জন নারী ও ৩ জন পুরুষ। ১২ জনের মধ্যে ১১ জনই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন বাকী একজন কীটনাশক পান করে আত্মহত্যা করেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তথ্যে জানা যায়, শিক্ষার্থীরা প্রেমঘটিত কারণে সবচেয়ে বেশি আত্মহত্যা করছেন। প্রেমের সম্পর্কে টানাপোড়েন, অভিমান করে পরিবারের সঙ্গে চাওয়া পাওয়ার অমিলে আত্মহত্যা করেছেন। 
মেলান্দহ থানার তথ্যসূত্রে জানা যায়, স্কুলশিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এই উপজেলায় চলতি বছরের জানুয়ারি থেকে আগষ্ট পর্যন্ত এ সময়ের মধ্যে ১০-২২ বছর বয়সী নারী আত্মহত্যা করেছেন ৯ জন। এদের মধ্যে বেশির ভাগ স্কুল শিক্ষার্থী। পুরুষ তিনজনের মধ্যে একজনের বয়স ১৬, আরেক জনের ২২ এবং ৯৭ বছর বয়সী একজন বৃদ্ধও আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ১০ জনের নামের পাশে অপমৃত্যু উল্লেখ করা হয়। দুই জনের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
৮ মাসে আত্মহত্যা করেছেন যারা, সোনালী রবিদাস (১৪), যুথি আক্তার (১৭), মোছাঃ শিমলা (১৯), লিজা আক্তার (১০), মোছাঃ কাকলি (১৫), জুই (২২), মিতু আক্তার (১৯), আশা মনি (১৬), সুমা আক্তার (১৬), জাবেদ আলী (৯৭), বিপ্লব (১৬) ও আনিছ (২২)।
মেলান্দহ থানার (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, বেশির ভাগই পারিবারিক কলহ ও প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে আগের তুলনায় মেলান্দহে এখন আত্মহত্যার প্রবনতাণতা অনেকটাই কমে এসেছে।
মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষিকা নাসরিন তহমিনা তুলি বলেন, পারিবারিক জটিলতা, সম্পর্কের অবনতি, হতাশা, আর্থিক সংকট এসবই আত্মহত্যার ঘটনার মূল কারণ। তবে শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগ আত্মহত্যার কারণ হচ্ছে প্রেম সংক্রান্ত।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মেলান্দহ মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, আত্মহত্যা একটি সামাজিক ব্যাধি। এর রোধে সচেতনতা বাড়ানো দরকার। এ বিষয়ে আমরা কাজ করছি। আমার বিভিন্ন স্কুলগুলোতে আত্মহত্যা প্রতিরোধে আলোচনা সভা করেছি। এ ছাড়া বিট পুলিশিংও কাজ করছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।