Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

মেলান্দহে অবৈধভাবে বালু উত্তোলন, বালু বোঝাই তিন মাহিন্দ্রা গাড়ি জব্দ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মেলান্দহে অবৈধভাবে বালু উত্তোলন, বালু বোঝাই তিন মাহিন্দ্রা গাড়ি জব্দ

জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের তারাদহ বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু বোঝাই তিনটি মহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়েছে।

 

রোববার (৫ মার্চ) দুপুর ২টা দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের নামাবন্দ এলাকায় অভিযান পরিচালনা কর হয়। অভিযান পরিচালনা করেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যূথী।

 

অভিযান পরিচালনার খবর পেয়ে বালু বোঝাই মাহিন্দ্রা গাড়ি রেখে পালিয়ে যান বালু ব্যবসায়ীরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদ্রা ইউনিয়নের নামাবন্দ এলাকার তারাদহ বিল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল একটি মহল। বালু উত্তোলনের বিষয়টি জানতে পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথী বলেন,' অভিযান পরিচালনা করে তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়ি থানায় রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।