Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

মেট্রোরেলে হারানো সন্তানকে খুঁজে দিলো এমআরটি পুলিশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মেট্রোরেলে হারানো সন্তানকে খুঁজে দিলো এমআরটি পুলিশ

দিপাঞ্জলি রায়(১১) ভিকারুননিসা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী। মায়ের সাথে আগারগাঁও থেকে মতিঝিলের উদ্দেশ্যে যাবার জন্য মেট্রোরেলে উঠে হঠাৎ হারিয়ে যায়। সন্তান হারিয়ে মা সুমি রানী রায় দিগ্বিদিক ছোটাছুটি করে কর্তব্যরত ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের সাহায্য চায়।

   

সময় ক্ষেপণ না করেই সুমি রানী রায়ের কাছ থেকে দিপাঞ্জলির বর্ণনা শুনে পরবর্তি স্টেশনে হারানো সংবাদটি জানালে ফার্মগেট স্টেশনে কর্মরত এমআরটি পুলিশ সদস্যরা ট্রেন থেকে বর্ণনা অনুযায়ী মেয়েটিকে খুঁজে বের করে; পূর্বের স্টেশনে ছবি পাঠালে সুমি রানী তার মেয়েকে সনাক্ত করে।

   

মূলত ফাইনাল পরীক্ষার টেনশনে অনেকটা বেখেয়ালে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দিপাঞ্জলি। পরবর্তীতে ফার্মগেট স্টেশনে সুমি রানীর কাছে তার সন্তানকে ফিরিয়ে দেয় এমআরটি পুলিশের সদস্যরা। প্রাণপ্রিয় সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরে সুমি রানী।

   

দিপাঞ্জলিকে তার মায়ের বুকে নিরাপদে পৌঁছে দিতে পেরে এবং দিপাঞ্জলির ফাইনাল পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার পাশে থাকতে পেরে এমআরটি পুলিশ আনন্দিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।