Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেট্রোরেলে বিজ্ঞাপনী পোস্টার: তদন্ত কমিটি গঠন

admin • 14 Nov 2023, 04:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেট্রোরেলে বিজ্ঞাপনী পোস্টার: তদন্ত কমিটি গঠন

মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপনী পোস্টার লাগাতে যথাযথভাবে নিয়মাবলী পালনের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

 

সোমবার (১৩ নভেম্বর) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এম এ এন ছিদ্দিক জানান, ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের একজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে তদন্ত কমিটি মঙ্গলবার (১৪ নভেম্বর) ট্রেনগুলো পরিদর্শন করবে।

 

তিনি জানান, একটি নামী প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনের জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা মেট্রোর ভেতরে যেসব জায়গায় বিজ্ঞাপন দেওয়া যেতে পারে সেগুলো ঠিক করে দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা বেশ কিছু ছবি দেখেছি তবে সেগুলো সঠিক কি না এ ব্যাপারে আমরা নিশ্চিত নই।

 

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিগুলোতে আমরা দেখেছি যে, আমাদের ঠিক করে দেয়া জায়গার বাইরে কিছু বিজ্ঞাপন সাঁটানো হয়েছে। এ বিষয়ে আমরা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলব।

 

এরপর কমিটির রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

প্রসঙ্গত, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, একটি প্রাইভেট কোম্পানি মেট্রোরেলের ভেতরের একটি বড় অংশ জুড়ে বিজ্ঞাপনী পোস্টার সাঁটিয়েছে।

 

তারপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের যাত্রীরা যত্রতত্র পোস্টার ছাপানো নিয়ে অসন্তোষ জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।