Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

মেট্রোরেলের প্রথম চালক আফিজা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মেট্রোরেলের প্রথম চালক আফিজা

রাজধানীবাসীর বহুল আকাঙ্ক্ষার বাহন মেট্রোরেল বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের এ উড়াল ট্রেনের উদ্বোধন করে এতে প্রথম যাত্রী হিসেবে চড়েছেন। সরকারপ্রধানকে নিয়ে উত্তরা থেকে আগারগাঁও যেতে পেরে মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা বেশ আনন্দিত।

উত্তরার দিয়াবাড়ীতে উত্তর নর্থ স্টেশন থেকে রওনা দিয়ে দুপুর ২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি আগারগাঁও স্টেশনে পৌঁছে।

আগারগাঁও স্টেশনে পৌঁছে আফিজা গণমাধ্যমকে বলেন, আজকে আমাদের স্বপ্নপূরণ হয়েছে। সবার মতো আমিও আনন্দিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যাত্রা করেছেন। এটি গর্বের বিষয়। ঢাকায় যানজটে কী পরিমাণ ভোগান্তি হয় এটি আমাদের সবার জানা। মেট্রোরেল চালুর ফলে যানজটের অভিশাপ থেকে আমরা মুক্তি পাব।

মরিয়ম আফিজা আরও বলেন, মেট্রোরেল রেডিও টেকনোলজির মাধ্যমে চলে। এটি সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি, পরিবেশবান্ধব ও নিরাপদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।