Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেট্রোরেলের টিকিট কিনতে যত টাকার নোট লাগবে

admin • 29 Dec 2022, 07:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেট্রোরেলের টিকিট কিনতে যত টাকার নোট লাগবে

যেকোনো অঙ্কের নোট ব্যবহার করে কেনা যাবে না মেট্রোরেলের টিকিট। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

 

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তিনি জানান, টিকিট কাটার সময় ৫০০ ও ১০০০ টাকার নোট মেশিনে দেওয়া যাবে না। এ ছাড়া দেওয়া যাবে না পুরনো কোনো নোটও।

 

এমএএন সিদ্দিক বলেন, আমরা মেশিনে কমান্ড দিয়ে রেখেছি ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহার করে টিকিট কাটা যাবে না। তবে এই দুটি নোট ছাড়া অন্য সব বাংলাদেশি নোট দিয়ে টিকিট কাটতে হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কেউ যদি পাঁচটি টিকেট কাটার জন্য মেশিনে টাকা দেন তাহলে তিনি ৫০০ টাকা দিতে পারবেন। সে ব্যবস্থাপনার জন্য টিকেট কাটার তিনটি মেশিনের একটিকে সেভাবে কমান্ড দিয়ে রাখা হবে। সেখান থেকে একাধিক টিকেট কাটতে হলে, মিনিমাম পাঁচটি টিকিট কাটতে হলে ৫০০ টাকা দিয়ে কাটা সম্ভব হবে।

 

তিনি আরও বলেন, অনেকেই পুরনো টাকা এবং ৫০০ বা এক হাজার টাকার নোট দিয়ে টিকেট কেনার কারণে মেশিনের সমস্যা দেখা দিয়েছে। আজ প্রথম দিন মেশিনের ত্রুটি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। কাল থেকে আমরা আবার এ বিষয়গুলো পর্যালোচনা করবো। তবে যারা ৫০০ ও ১০০০ টাকার নোট মেশিনে দিয়েছিল টিকেট পাননি তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে।

 

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, একক যাত্রার টিকিটের মূল্য ৬০ টাকা। যাত্রীরা ৫০০ ও ১০০০ টাকা নোট ছাড়া এবং পয়সা ছাড়া যে কোনও নোট দিয়ে একটি টিকিট মেশিন ব্যবহার করে কিনতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।